+880 1600 337124 info.abcd.bd@gmail.com
News

ফুলছড়ির শীতার্ত মানুষের পাশে 'উষ্ণতা ২০২৬

শীতার্ত মানুষের কষ্ট লাঘবের মানবিক লক্ষা নিয়ে গাইবান্ধ�...

Date
January 11, 2026
Category
Climate Action
Location
Fulchuri, Gaibandha
Back to News & Events

Description

শীতার্ত মানুষের কষ্ট লাঘবের মানবিক লক্ষা নিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। অ্যাকশন ফর ব্যালেন্স অন ক্লাইমেট অ্যান্ড ডিগনিটি - এবিসিডি, আরএইচস্টেপ ও সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন -এর যৌথ উদ্যোগে রবিবার (১১ জানুয়ারি) 'উষ্ণতা ২০২৬' শীর্ষক এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলার উত্তর উড়িয়া ও গুনভরি এলাকায় শীতার্ত মানুষের মাঝে ৫০টি কম্বল এবং ৬০ জনের মধ্যে কাপড় বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপকৃত হন শিশু, কিশোর-কিশোরী, প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্ক নারী-পুরুষ; যারা তীব্র শীতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। কার্যক্রমে উপস্থিত ছিলেন সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের সভাপতি মোঃ মেহেদী হাসান, ইয়ুথ লিডার মোছাদ্দেক সরকার মুহিত, জান্নাতুল মিনজিয়া তুলি, মো. রাফিউজ্জামান, মৃত্তিকা সরকার অপাঁ, জাহিদ হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। আরো উপস্থিত ছিলেন আরএইচস্টেপ আলোর ধারা পাঠশালা, গাইবান্ধা কেন্দ্রের ইয়ুষ অফিসার মোঃ তাজবিউল ইসলাম, ফিল্ড মোটিভেটর অনু খাতুন, ইয়ুখ এডভোকেট আবুবক্কর সিদ্দিক, রাকিবুল ইসলাম, আবু মুসলিম প্রমুখ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন। মছি বেগম (৫৭) বলেন, "এই কনকনে শীতে আমাদের মতো গরিব মানুষের জন্য কম্বল পাওয়া খুব কষ্টের। আজ যে কম্বলটা পেলাম, এতে আমার অনেক উপকার হবে। যারা আমাদের কথা ভেবেছেন, তাদের জন্য দোয়া করি।" অন্যদিকে সেলিম পারভেজ (১৬) বলেন, "শীতে পড়াশোনা করতে খুব কষ্ট হতো। এই কম্বল পেয়ে এখন রাতে আর ঠান্ডায় কাঁপতে হবে না। আমাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ।" কর্মসূচি সম্পর্কে সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের সভাপতি মোঃ মেহেদী হাসান বলেন, "শীত শুধু আবহাওয়ার বিষয় নয়, এটি দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য একটি বড় সংকট। 'উষ্ণতা ২০২৬' কর্মসূচির মাধ্যমে আমরা শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীসহ ঝুঁকিপূর্ণ মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি।" তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দারিদ্র্য একসঙ্গে মানুষের জীবনকে কঠিন করে তুলছে। তাই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সম্মিলিত উদ্যোগ ও মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা জরুরি।

Image Gallery

Link copied to clipboard!